সারাদেশ

আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর: যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সর্বজনীন পেনশন দ্রুত বাস্তবায়ন হবে

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে সাগরদাঁড়ী এম এম ইনষ্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।

ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

আরও পড়ুন: বিএনপিকে গণসমাবেশের অনুমতি

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাউসুল আজম তুহিন পাড় প্রমুখ। উক্ত ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির উপস্থিতিত্বে উন্মুক্ত আলোচনার মাধ্যমে ০২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের ০৬,০৮ ও ০৯ নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ কুপনধারীদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে ০৬,০৮ ও ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ০২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ ও মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক, ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম ও আব্দুস সবুর শেখ সাধারণ সম্পাদক এবং০ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম আলী সরদার ও অলকেষ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা