ভোট ছাড়া ক্ষমতা দখলের সুযোগ নেই
সারাদেশ

ভোট ছাড়া ক্ষমতা দখলের সুযোগ নেই

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বিএনপির উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, তারা যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়, জনগনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসতে হবে।

আরও পড়ুন : ঋণ খেলাপী মামলা, ১২ কৃষকের জামিন

ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। কোন ভাবেই নাশকতা, দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করার অপচেষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগনকে সাথে নিয়ে প্রতিহত করবে।

রোববার (২৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইসলামপুর কামিল মাদরাসার নতুন ভবন উদ্বোধন শেষে উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : বরিশালে নৌ শ্রমিকদের কর্মবিরতি

এরআগে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ইসলামপুর কামিল মাদরাসার নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সিরাজদীখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার প্রমুখ।

আরও পড়ুন : বাস চাপায় শিশুসহ নিহত ৩

সাংবাদিকদের প্রশ্নে জবাবে শিক্ষা মন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে।

আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গনতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন প্রথমে বঙ্গবন্ধুর হাত ধরে এখন তার কন্যা শেখ হাসিনার হাত ধরে।

আরও পড়ুন : চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা একাত্তরের হত্যাকারী ধর্ষণকারী, লুন্ঠনকারী, যুদ্ধাপরাধের দোসর। পচাত্তরের হত্যাকারী, ২১ আগষ্টের হত্যাকারী, অগ্নিসন্ত্রাসী। তারাই আবার উদ্যত হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা