১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট : সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ
সারাদেশ

১ ডিসেম্বর থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট

সান নিউজ ডেস্ক : সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ ১ ডিসেম্বর থেকে সড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনুকরণীয় হতো

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে নাটোরে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিভাগীয় যৌথ সভা শেষে এ তথ্য জানানো হয়।

বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, সড়কে থ্রি-হুইলার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।

৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন : ২৫ হাজার টাকার জন্য কৃষক জেলে

সভায় নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, বগুড়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাবনা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, সিরাজগঞ্জ বাস-কোচ মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম আতিক, চাপাঁইনবাবগঞ্জ মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ধর্মঘটের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি অভিযোগ করেন, ৩ ডিসেম্বরের গণসমাবেশে বাধা দিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

আরও পড়ুন : ২৫ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

কুমিল্লায় ধর্মঘট না দেওয়ায় আমরা ভেবেছিলাম মালিক শ্রমিকদের মধ্যে শুভবুদ্ধির উদয় হয়েছে। কিন্তু রাজশাহী বিভাগে তারা সরকারের চাপে এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটকে উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা