ঋণখেলাপিরা আরামে, ২৫ হাজার টাকার জন্য কৃষক জেলে : সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম
সারাদেশ
ঋণখেলাপিরা আরামে

২৫ হাজার টাকার জন্য কৃষক জেলে

সান নিউজ ডেস্ক : পাবনা জেলার ঈশ্বরদীতে ২৫ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে ১২ জন কৃষককে কারাগারে পাঠানোর ঘটনা অন্যায় ও বৈষম্য বলে আখ্যায়িত করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আরও পড়ুন : ২৫ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

তারানা হালিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে লিখেছেন, সমবায় ব্যাংকের ২৫ হাজার (পঁচিশ হাজার) টাকার খেলাপি ঋণের মামলায় গরিবেরা জেলে যায়, আর ২৫ হাজার কোটি টাকার ঋণখেলাপিরা আরামে ঘুমায়। চাই সমতা।

ফেসবুক পোস্টে গ্রেফতার হওয়া কৃষকদের মুক্তির জোর দাবি জানিয়ে তারানা হালিম লেখেন, প্রয়োজনে ওই ২৫ হাজার টাকা আমরা দিয়ে দেব।

আরও পড়ুন : আগামী মাস থেকে ডলার সংকট থাকবে না

প্রসঙ্গত, পাবনার ঈশ্বরদীতে ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় ৩৭ কৃষকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত বুধবার (২৩ নভেম্বর) পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর পর্যন্ত পরোয়ানাভুক্ত ১২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের শুকুর প্রামানিকের ছেলে আলম প্রামানিক (৫০), মনি মন্ডলের ছেলে মাহাতাব মন্ডল (৪৫), মৃত কোরবান আলীর ছেলে কিতাব আলী (৫০), হারেজ মিয়ার ছেলে হান্নান মিয়া (৪৩), মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মজনু (৪০), মৃত আখের উদ্দিনের ছেলে মোহাম্মদ আতিয়ার রহমান (৫০), মৃত সোবহান মন্ডলের ছেলে আব্দুল গণি মন্ডল (৫০), কামাল প্রামানিকের ছেলে শামীম হোসেন (৪৫), মৃত আয়েজ উদ্দিনের ছেলে সামাদ প্রামানিক (৪৩), মৃত সামির উদ্দিনের ছেলে নূর বক্স (৪৫), রিয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আকরাম (৪৬) ও লালু খাঁর ছেলে মোহাম্মদ রজব আলী (৪০)।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা