সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
সারাদেশ

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আমিরুল হক, নীলফামারী : নীলফারী জেলার সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার পশ্চিম পাটোয়ারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল একই এলাকার আবুল কাশেম বাবুর ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

এদিকে আজ শনিবার (২৬ নভেম্বর) সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতির সময় আত্বীয়-স্বজন ও এলাকার লোকজন থানায় জড়ো হন। তাঁরা ময়নাতদন্ত না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন : টেকনাফে দুই হাতের কব্জি কেটে নিল ইয়াবাকারবারীরা

নিহত রবিউলের বাবা আবুল কাশেম বাবু জানান, আমার ছেলে দুর্ঘটনায় মারা গেছে। তাই এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নাই। পুলিশকে আমাদের মানবিক আবেদনকে উপেক্ষা করে ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উল্লেখিত সময় মাদ্রাসায় ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় রবিউল। এ সময় গুরুতর আহত অবস্থায় মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা রবিউলকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মর্গের সামনে বাবা-মায়ের দীর্ঘ ৩৮ ঘন্টা অপেক্ষা

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ যখন হাসপাতালে মরদেহ নিতে যায় সেই সময় তার আত্বীয়-স্বজন দাবি করেন তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

পরে সকালে তাঁরাই আবার এটিকে দূর্ঘটনা দাবি করে ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ করেন। তাই মৃত্যুর সঠিক কারণ জানার জন্যই মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা