কীটনাশক খেয়ে ২ শিশুর করুণ মৃত্যু
সারাদেশ

কীটনাশক খেয়ে ২ শিশুর করুণ মৃত্যু

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জে রান্নাঘরে রাখা কীটনাশক খেয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের।

আরও পড়ুন : ভেদাভেদ ভুলে মানুষের জন্য কাজ করুন

নিহত দুই শিশু হলেন, মোবারক হোসেন (৩) ও আলী নুর হোসেন (৫) বানিয়াচং উপজেলার কতাপ পুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। বর্তমানে হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

রোববার (২০ নভেম্বর) সকালে হবিগঞ্জ শহরের নোয়াবাদ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

স্থানীয় সূত্র জানায়, বাসার রান্নাঘরে আপন দুই ভাই খেলা করার সময় ঝুঁড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলে। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেনকে মৃত্যু ঘোষণা করেন। অপর ভাই আলী নুর চিকিৎসাবস্থায় আধাঘন্টা পরে মারা যান।

নিহত শিশুর বাবা আক্তার হোসেন বলেন, রান্নাঘরের মসলার ঝুড়িতে কীটনাশক রাখা ছিল। সেখান থেকে সকালে কেউ বের করে ভুলবশত নিচে রেখে দেয়। শিশুরা রান্নাঘরে খেলার ছলে কীটনাশক খেয়ে ফেলে।

আরও পড়ুন : দোষীদের শাস্তির দাবিতে আলটিমেটাম

এরপর শিশু অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার ও চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ইউসুফ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ভোলায় দুর্ধর্ষ চুরি, অর্থ ও স্বর্ণালংকার লুট

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, হাসপাতালে দুইটি শিশু মারা গেছে তবে কি কারণে মারা গেছে বিষয়টি স্পষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা