ভেদাভেদ ভুলে মানুষের জন্য কাজ করুন : হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন
সারাদেশ

ভেদাভেদ ভুলে মানুষের জন্য কাজ করুন

এম.এ আজিজ রাসেল : নানা নাটকীয়তায় শেষ হলো কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল।

আরও পড়ুন : নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

শনিবার (১৯ নভেম্বর) সকালে পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এসময় তিনি বলেন, ‘মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। তবে অহংকার করবেন না। অহংকার না করে ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের মুখে হাসি ফুটানোর শিক্ষা বঙ্গবন্ধু দিয়ে গেছেন। তার কন্যাও হাসি ফুটাতে চান।’

আরও পড়ুন : দোষীদের শাস্তির দাবিতে আলটিমেটাম

তিনি আরও বলেন, ‘দ্বন্দ্ব সংঘাত থাকবে আওয়ামী লীগের মতো বড় দলে। থাকবে প্রতিযোগিতাও। সফলতা আর ব্যর্থতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের শান্তি হলো আমাদের একজন নেতা আছে, তাঁর নাম শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

কিন্তু কিছু মানুষ তাকে পছন্দ করেন না। শেখ হাসিনাকে পছন্দ না করা মানে বাংলাদেশকে পছন্দ না করা। তারা একাত্তরের পরাজিত শক্তি।

আরও পড়ুন : ধানক্ষেতে অজ্ঞাত নারীর মস্তকবিহীন দেহের অংশ উদ্ধার

মনে রাখতে হবে, শেখ হাসিনার সমতুল্য বিএনপিতে কেউ নেই। পুরো বিশ্বে তিনি সিনিয়র ও অভিজ্ঞ। তার মতো দেশপ্রেম, মানবপ্রেম ও প্রজ্ঞা কারও নেই বিশ্বে। তার উন্নয়ন আঙুল দিয়ে দেখিয়ে শেষ করা যাবে না।’

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, উপ—প্রচার সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন, সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, সাংসদ জাফর আলম ও কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক।

আরও পড়ুন : ভোলায় দুর্ধর্ষ চুরি, অর্থ ও স্বর্ণালংকার লুট

পরে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাহমুদুল করিম মাদু ও এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আংশিক এই কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

আরও পড়ুন : দুর্নীতির অভিযোগে বদলি, এলাকায় মিষ্টি বিতরণ

এছাড়া অপর সভাপতি প্রার্থী টিপু সুলতান ও সাধারণ সম্পাদক প্রার্থী জসিম উদ্দিন জসিমকে জেলা আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা