সারাদেশ

ভোলায় দুর্ধর্ষ চুরি, অর্থ ও স্বর্ণালংকার লুট

আদিল হোসেন তপু, ভোলা: ভোলায় উপজেলা সমাজসেবার ফিল্ড সুপারভাইজার শেখর কুমাড় সরকারের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ভোলা পৌর সভার ১ নং ওয়ার্ডের কাচিয়া কলনী নিজ বাসায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি

এ সময় বাসায় থাকা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা,স্মার্ট টিভি, বাসায় থাকা নতুন জামা কাপড়সহ গুরুত্বপূর্ণ আসবাপপত্র নিয়ে যান। এ ঘটনায় রাতে ভোলা থানায় শেখর কুমাড় বাদী হয়ে একটি মামলা করেছেন। চোর চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান পুলিশ।

শেখর কুমাড় সরকার জানান, শুক্র ও শনিবার বন্ধ থাকায় গ্রামের বাড়ি বরিশালে যান। আমার ঘর তালা মারা ও মেইন গেইট আটকানো ছিলো। চোর চক্র বাসার ছাদে উঠে ছাদের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে বাসার মূল দরজা ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে বিভিন্ন রুমে তাণ্ডব চালায়।

আরও পড়ুন: ইভিএমে কোনো ভোট হবে না

এ সময় আমার বাসায় থাকা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা,স্মার্ট টিভি, বাসায় থাকা নতুন জামা কাপড়সহ গুরুত্বপূর্ণ আসবাপপত্র নিয়ে যান। এমনকি চুরি করার সময় বাসার জানালার পর্দা নিয়ে যায়। বাইরে থেকে যেন দেখা না যায় তার জন্য এই চোর চক্র বিভিন্ন জানালার কাচের উপরে জামা কাপড় দিয়ে ডেকে রাখেন। চুরির ঘটনায় আমি স্বর্ণ ও টাকা উদ্ধারসহ দৃষ্টান্তমূলক শাস্তি চাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, সমাজসেবার ফিল্ড সুপারভাইজার শেখর কুমাড় সরকারের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমরা চোর চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা