সারাদেশ

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম মিয়া (৭০)। তিনি উপজেলার তবকপুর মিয়া পাড়া গ্রামের মৃত তেজারত উল্ল্যাহ্ আহমেদের ৬ষ্ঠ পুত্র।

আরও পড়ুন: ঐন্দ্রিলার অবস্থা আশঙ্কাজনক

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার উপস্থিতিতে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ আশরাফুজ্জানের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ তাঁর জানাযায় অংশ গ্রহণ করেন। এছাড়াও হাজী সমিতি হিজফুল আরাফাতের সদস্য, মুক্তিযোদ্ধাবৃন্দও অংশ গ্রহণ করেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম মিয়া দীর্ঘদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে অবসর নেন। এরপর থেকে স্ট্রোকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৫ টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ইন্তেকাল করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা