ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা
সারাদেশ

ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার ৪০ দিনের মাথায় ১৫ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করেছে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটি। ঘোষিত নতুন কমিটিতে মিজানুর রহমান সভাপতি এবং হাদী চকদার কে সাধারণ সম্পাদক করা হয়।

আরও পড়ুন : পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে 'যমুনা নিউজ ২৪' এর চেয়ারম্যান শেখ সেলিমের সভাপতিত্বে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলার প্রতিনিধি খায়রুল খন্দকার এর সঞ্চালনায় এ কমিটি ঘোষণা করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির সদস্যরা হলেন- সভাপতি মিজানুর রহমান (দৈনিক কালবেলা), সহ-সভাপতি-১ শেখ সেলিম (যমুনা নিউজ ২৪), সহ-সভাপতি-২ খায়রুল খন্দকার (দৈনিক বাংলাদেশ সমাচার), সাধারণ সম্পাদক হাদী চকদার (দৈনিক তৃতীয় মাত্রা), যুগ্ম-সাধারণ সম্পাদক কামরান পারভেজ ইভান (জয়যাত্রা টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন (গণ টেলিভিশন), কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম (দৈনিক প্রতিদিনের কাগজ), দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম শিপন (কাজী এগ্রো টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ রুবেল (দৈনিক যুগের কণ্ঠস্বর), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম (দৈনিক সরেজমিন), ধর্ম বিষয়ক সম্পাদক মাহদী হাসান শিবলী (দৈনিক আমাদের অর্থনীতি)।

আরও পড়ুন : সিলেটেও বাস ধর্মঘটের ডাক

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, ইয়ামিন মিয়া (দৈনিক আলোকিত পত্রিকা), আরিফুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), আরিফ শেখ (যমুনা নিউজ ২৪), মাসুদুল হাসান (দৈনিক দেশবাসী)।

নব-নির্বাচিত এই নতুন কমিটির সদস্যরা আগামী ১ বৎসর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা