ছবি: সংগৃহীত
টেকলাইফ

সাইবারে ঝুঁকি বেড়েছে নারী-শিশুর

নিজস্ব প্রতিবেদক : সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীতে অভিযোগ দেওয়ার প্রবণতা কমেছে। ২০১৮ সালে ছিল ৬১ শতাংশ, তা নেমেছে ২০.৮৩ শতাংশে। বিষয়টি উদ্বেগজনক বলে জানিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)।

আরও পড়ুন : রাজধানীতে মাদকদ্রব‌্যসহ গ্রেফতার ৪

শনিবার (২০ মে) সাইবার স্পেসে ভুক্তভোগীদের দেওয়া মতামতের ভিত্তিতে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রকাশিত বাংলাদেশ সাইবার অপরাধপ্রবণতা-২০২৩ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিক্যাফ বলছে, নতুন রূপে আবির্ভূত হয়েছে সাইবার অপরাধ। বুলিং কমলেও সাইবার অপরাধের বেশি শিকার নারী ও শিশুরা। এছাড়া বেড়েছে আর্থিক প্রতারণা।

আরও পড়ুন : রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ২৩ জন

স্বেচ্ছাসেবী সংগঠনটির ধারাবাহিকভাবে পঞ্চমবারের মতো প্রকাশিত হওয়া এ প্রতিবেদন বলা হয়েছে, দেশে সাম্প্রতিক সময়ে নতুন ধরনের অপরাধের মাত্রা বেড়েছে ৩৮১.৭৬ শতাংশ।

এতে ২০১৫-২০২৩ সালের মার্চ পর্যন্ত সময়ের পরিসংখ্যান পর্যবেক্ষণ করে বেশ কয়েকটি গ্রাফে তা তুলে ধরা হয়েছে। সেখানে ১১ টি ট্যাবে করা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অন্যান্য অপরাধের মাত্রা ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন : আন্তর্জাতিক বাজারে সোনার দর পতন

সিক্যাফ কার্যনির্বাহী সদস্য খালেদা আক্তার লাবনীর সঞ্চালনায় প্রতিবেদনের ওপর আলোচনা করেন- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) মহাসচিব নাজমুল করিম ভূঞা, বিটিআরসি'র সিস্টেম অ্যান্ড সার্ভিসেস মহাপরিচালক ব্রিগে.জে. মো. নাসিম পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান, সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশের সদস্য প্রকৌশলী মো. মুশফিকুর রহমান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা