কেশবপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
সারাদেশ

কেশবপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ফ্রেন্ডস রেডিয়েশন গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস রেডিয়েশন গ্রুপ’আয়োজনে শুক্রবার (১১ নভেম্বর) সকালে কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি: এর আয়োজনে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : ডাকাতের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ীর মূত্যু

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ‘ফ্রেন্ডস রেডিয়েশন গ্রুপ’ এর বন্ধু ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজের এক্স-সহযোগী অধ্যাপক (অর্থো-সার্জারী) এন্ড ডায়াবেটিক ফুট সার্জন ডা: আব্দুল্লাহ আল গাদ্দাফী (রানা)সহ যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজের এক্স-সহযোগী অধ্যাপক ডা: মো: সফিউল আলম, যশোর আর্মি মেডিকেল কলেজের গাইনী-অবস বিশেষজ্ঞ এন্ড সার্জন ডা: ফারহানা নাজনীন জুঁই, নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টারের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: ফারহানা ইসলাম মৌসুমী।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত ১২০ জন রোগিকে চিকিৎসা সেবা ও প্রেসক্রিপশন প্রদান করা হয়। এ ছাড়াও ১৫০ জনকে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।

আরও পড়ুন : টেকনাফের সেই জিসান অস্ত্রসহ আটক

এ সময় উপস্থিত ছিলেন ‘ফ্রেন্ডস রেডিয়েশন গ্রুপ’ এর বন্ধু হাফিজুর রহমান, কুন্তল বিশ্বাস, রফিকুল ইসলাম, শাহানুর আলম লিটন, হাদিউজ্জামান বুলবুল, মোদাচ্ছেরুজ্জামান, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা