টেকনাফের সেই জিসান অস্ত্রসহ আটক
সারাদেশ

টেকনাফের সেই জিসান অস্ত্রসহ আটক

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি : অবশেষে অস্ত্রসহ ধরা পড়েছে টেকনাফের সেই আবদুল আমিন জিসান (২৫)। যে কিনা নাজির পাড়ার আবুল ফয়েজ ফুরিংগাকে লক্ষ্য করে গুলি করতে গিয়ে সেই গুলি বিঁধে নিজ পিতা মোহাম্মদ ইউনুসকে বাম হাতে গুলিবিদ্ধ করে আহত করেছিল।

আরও পড়ুন : মাঠজুড়ে শিম ফুলের শোভা, চাষির মুখে হাসির আভা

শনিবার (১২ নভেম্বর) বিকেল পৌনে ৫ টার সময় টেকনাফ থানা পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা হতে তাকে আটক করে।

এ সময় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও আসামির ব‍্যবহৃত কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আব্দুল আমিন জিসান (২৫) এর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল হালিম।

আরও পড়ুন : কেশবপুরে ইউপি সচিবের অনিয়ম

প্রসঙ্গত, ৩১ আগস্ট (বুধবার) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামে ঝগড়া-বিবাদ থামাতে গিয়ে নিজ ছেলে আব্দুল আমিন জিসান অস্ত্রের গুলিতে আহত হয়েছিল পিতা মোহাম্মদ ইউনুস (৫০)।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য আত্মসমর্পণকারী ইয়াবা কারবারি নাজির পাড়া গ্রামের এনামুল হক প্রকাশ এনাম মেম্বার ও তার চাচাত ভাই ফরিদের ছেলে আবুল ফয়েজ প্রকাশ ফুরিংগার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়।

আরও পড়ুন : মাইনুল রিমান্ডে, বিপুল অর্থ-সম্পদের সন্ধান!

সেই ঝগড়া চলাকালে এনাম মেম্বারের ভাগিনা আব্দুল আমিন এসে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। এ সময় ঝগড়া-বিবাদ থামাতে এগিয়ে আসে আব্দুল আমিনের পিতা মোহাম্মদ ইউনুস।

এসবের এক পর্যায়ে আবুল ফয়েজ ফুরিংগাকে লক্ষ্য করে গুলি করতে গিয়ে সেই গুলি বিঁধে নিজ পিতা মোহাম্মদ ইউনুসের বাম হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

ওই গ্রুপের হাতে আহত হয়ে সেই আবুল ফয়েজ ফুড়িংগা অবশেষে ৬ দিন মৃত্যুর সাথে লড়াই করে ১২ নভেম্বর শনিবার দুপুরে চট্টগ্রামে মারা যান।

আরও পড়ুন : পঞ্চগড়ে অগ্নিকাণ্ড : ৭০ দোকান পুড়ে ছাই

পরবর্তীতে ওই ঘটনায় আহত মোঃ ইউনুসের পরিবার বাদী হয়ে স্হানীয় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে উল্টো। বর্তমানে ওই মামলা টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজাক তদন্ত করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা