বাস দুর্ঘটনায় নিহত ৪
সারাদেশ

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৪

সান নিউজ ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন : স্বামীর মারধর পরে ফাঁস দিল গৃহবধূ

শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন : পিরোজপুরের কাউখালী থানার শিয়ালকাঠি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মেরিনা আক্তার (৩২), তার শিশুপুত্র জুনায়েদ (৩), ঢাকার সাভার এলাকার হুমায়ুন কবির (৪৮) ও ঝালকাঠি সদরের আব্দুর রউফ হাওলাদার (৫০)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে, রাত সাড়ে ৩টার দিকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি চলছিল বেপরোয়া গতিতে।

আরও পড়ুন : ফুটওভারব্রিজের নির্মাণের দাবীতে মানববন্ধন

ঢাকা বরিশাল মহাসড়ক ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন মাধপুরে পৌঁছালে বেপরোয়া গতিতে চলা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন।

এ ঘটনায় আহত দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। বাকি তিনজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

আরও পড়ুন : নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা