সারাদেশ

ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ধর্ষণের পৃথক দুই মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: বিমান এমডির কক্ষ থেকেই হয় প্রশ্নফাঁস

দুটি রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায় বলেন, দুটি রায়েই রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। ভুক্তভোগীরা ন্যায়বিচার পেয়েছেন।

আদালতের দায়িত্বশীল সূত্রে জানা যায়, জেলার বিশম্ভরপুর উপজেলার দীগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী একটি এনজিওতে চাকরি করতেন। ২০১২ সালের ৩১ আগস্ট দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে আসামি আনোয়ার হোসেন তাকে জোর করে মোটরসাইকেলে তুলে বেড়ানোর কথা বলে তাহিরপুর সীমান্তের শাহ্ আরেফিন মোকামের পাশে নিয়ে যায়। পরে মোকামের পাশের আখক্ষেতে নিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় পাশে থাকা আসামি শয়ফুল্লাহ, সাইদুর রহমান ও শফিকুল তাদেরকে ঘেরাও করে। এক পর্যায়ে আনোয়ার হোসেনকে বেঁধে ওই ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণ করে। এছাড়া আসামি সেলিম, আনোয়ারুল আজিম আকাশ, মাফিনুর গণধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। পরে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়।

আরও পড়ুন: চার ছাত্রদল নেতা গ্রেফতার

গ্রেফতার আসামি শফিকুল, শয়ফুল্লাহ ও ছাইদুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করে। মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ আটজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত আসামি আনোয়ার হোসেন খোকন, শয়ফুল্লাহ, ছাইদুর রহমান ও শফিকুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ জরিমানা প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

অন্যদিকে সুনামগঞ্জের ছাতকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় আসামি ইকবাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অপর আসামি জয়নাল আবেদীনকে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন দিয়েছেন একই আদালত।

আরও পড়ুন: ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

মামলা সূত্রে জানা যায়, ছাতকের মোহনপুর গ্রামে ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি রাত ১১টায় বাড়ি থেকে আসামি ইকবাল হোসেন জয়নাল আবেদীনের সহযোগিতায় অপহরণ করে সিলেট নিয়ে যায় তরুণীকে। সেখানে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষ এই মামলায় চারজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদেরকে এই সাজা প্রদান করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা