সারাদেশ
পরিবারের দাবি হত্যা

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে মরিয়ম বেগম মুক্তা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চত করেছেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন।

আরও পড়ুন: উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোট শুরু

বুধবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের এমদাদ আলী মুহুরী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ওই ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জাহিদ হোসেনের স্ত্রী।

আরও পড়ুন: ড. কাজী এরতেজা হাসান গ্রেফতার

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ মুক্তা গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে স্বামীর বাড়িতে বসত ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবারের অভিযোগ স্বামীর পরিবারের সদস্যরা তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের মা তার মেয়েকে হত্যার অভিযোগে এনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বিষয়টি নিশ্চত করে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপের প্রস্তুতি চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

প্রাকৃতিক দুর্যোগে সরকারের পদক্ষেপ

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পা...

যৌন অসদাচরণের অভিযোগে বরখাস্ত আইসিসির প্রধান করিম খান

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আ...

বদলে আরও ভয়ংকর ডেঙ্গু উপসর্গ

বর্ষা শেষ হওয়ার আগেই এবার প্রকোপ বেড়েছে ডেঙ্গু রোগ...

শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা