সারাদেশ

নোয়াখালীতে যুবদলের দুই নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় থেকে যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বীজবাগ ইউনিয়ন যুবদল নেতা ইমাম উদ্দিন (২২) ও মিরাজ উদ্দিন (২১)।

আরও পড়ুন: করোনার চাইতে ডেঙ্গুতে মৃত্যু বেশি

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কিছু দিন আগে উপজেলার গাজীরহাট ডমূরুয়া চৌ-মোড়ে পুলিশের উপর হামলা, সড়ক অবরোধ ও ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন: সারের কোনো সংকট হবে না

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু দিন আগে উপজেলার গাজীরহাট ডমূরুয়া চৌ-মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ ও পুলিশের উপর হামলা, সড়ক অবরোধ ও ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুরের ঘটন ঘটে। ওই ঘটনায় উদ্ধারকৃত ভিডিও ফুটেজ থেকে গ্রেফতারকৃত আসামিদের সনাক্ত করা হয়। আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা