যাত্রীবেশে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
সারাদেশ

যাত্রীবেশে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে ব্যাটারিচালিত রিকশাভ্যান ছিনতাইয়ের চেষ্টার সময় জনতার হাতে ধরা পড়েছেন তিন যুবক।

আরও পড়ুন: পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলক ট্রেন

গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার একটি সড়কে ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।

আটক তিন যুবক হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কুঠিপাড়া এলাকার আবু তালেবের ছেলে জাহেদ বাবু (৩২) , রফিকুল ইসলামের ছেলে শাহীন আলম (২৩) ও শহীদুল ইসলামের ছেলে মুক্তারুল ইসলাম (৩১)। আর ভ্যান চালকের নাম উজ্জ্বল হোসেন। তাঁর বাড়ি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা এলাকায়।

আরও পড়ুন: হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই তিনজন ব্যক্তি যাত্রী সেজে ভ্যানটি ভাড়া করে উল্লেখিত এলাকায় এসে থামেন। পরে চালককে মারধর করে দঁড়ি দিয়ে বেঁধে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করেন। এ সময় চালকের চিৎকারে পথচারী ও অন্যরা এগিয়ে এসে ওই তিন ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে জনতা তাদের থানা-পুলিশের হাতে তুলে দেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ভ্যানচালক বাদী হয়ে থানায় মামলা করেছেন। আদালতে তারা জবানবন্দী দিয়েছেন। তাদের তিনজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা