সারাদেশ

ঝালকাঠিতে শতাধিক বসতঘর বিধ্বস্ত

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর আঘাতে উপকূলীয় জেলা ঝালকাঠিতে গাছ পড়ে ভেঙ্গে গেছে প্রায় শতাধিক বসতঘর। ‘সিত্রাং’ এর তান্ডবে জেলার কয়েক হাজার ছোট বড় ও মাঝারি আকারের গাছ হেলে ও ভেঙ্গে পড়েছে। হালকা ও ভারী বর্ষায় এবং দমকা হাওয়ায় গত দুই দিন ধরে জেলায় কিছু এলাকায় সাময়িক সময় বিদুৎ থাকলেও অধিকাংশ জায়গায় বিদুৎ সরবারহ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন সুনাক

ঝড়ে জেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুতের খুটি ও সঞ্চলনায় লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এখনো বন্ধ রয়েছে বিদুৎ সরবারহ। বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার সকাল থেকে রোদ ওঠায় অনেক ফসল ও সবজির ক্ষেত শুকিয়ে যেত শুরু করেছে। বৃষ্টি ও পানি বৃদ্ধিতে ক্ষেত তলিয়ে লাল শাক, ধূনে পাতা, পালন শাক, মূলা শাক, খিরাই, মূলা, পেপেসহ নানা প্রকারের সবজি ও শাক নষ্ট হয়ে গেছে। রোদ ওঠায় এ সবজি ও সফলের গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উৎপাদিত সবজি পঁচে যাওয়া থেকে রক্ষার জন্য অল্পদামে বিক্রির জন্য কৃষকরা তা দ্রুত তুলে বাজারে নিচ্ছে। অনেক ক্ষেতের পেপে ও কলাগাছ সহ নানা গাছ ঝড়ে ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: অন্ধ বিরোধিতাই বিএনপির হাতিয়ার

এদিকে ঘূর্ণিঝড় ‘ সিত্রাং’ এর তান্ডবের ফলে বসতঘর,গাছপালা, ফসল ও সবজির ক্ষতির পরিমান জানাযায়নি। ক্ষতি নিরুপনে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা