সারাদেশ

উৎপাদন বাড়বে ইলিশের 

সান নিউজ ডেস্ক: সিত্রাংয়ের প্রভাবে মা ইলিশ অবাধে ডিম ছাড়তে পাড়ায় উৎপাদন অনেক বাড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

২২ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে। তাই মাছ শিকারে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার জেলেরা।

জানা গেছে, ভোলায় নিবন্ধিত ১ লাখ ৫৮ হাজার ৩৭২ জন জেলেসহ ৩ লাখেরও বেশি জেলে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। ৭-২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা থাকায় জেলেরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছিল। তবে এ সময়ে তারা জাল তৈরি ও নৌকা মেরামতের কাজ করেছেন।

আরও পড়ুন: প্রসাধনীতে ক্যান্সারের ঝুঁকি

জেলেদের অভিযোগ, বরাদ্দ করা সরকারি প্রণোদনার চাল তারা সঠিক সময়ে সঠিকভাবে পায়নি। তবে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার সুযোগ পেয়ে ধার পরিশোধ করতে পারবে বলে আশা তাদের।

এক জেলে বলেন, সরকার ২২ দিনের অভিযান দিয়েছিল, আমরা সরকারের নিয়ম-কানুন মেনে চলছি। এই ২২ দিন আমরা নৌকা ও জাল ঠিকঠাক করছি। এখন অভিযান শেষ আমরা নদীতে নামার জন্য প্রস্তুত। কিন্তু অভিযানের মধ্যে আমরা সরকারের কোনাে প্রণোদনা পাই নাই।

আরও পড়ুন: রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি

এদিকে কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পেরেছে বলে দাবি করছে জেলা মৎস্য বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞা অমান্য করায় ভোলা জেলার ৭ উপজেলায় ৪ শতাধিক জেলেকে শাস্তির আওতায় আনা হয়েছে। অভিযান সফল হওয়ায় মা ইলিশ অবাধে ডিম ছাড়তে পেরেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, এবারের অভিযান সফল করার পাশাপাশি সিত্রাংয়ের প্রভাবে বাড়তি বৃষ্টি ও নদীতে ব্যাপক স্রোতসহ নদীর পানির লবণাক্ততা কমে যাওয়ায় মা ইলিশ নদীর মিষ্টি পানিতে এসে ডিম ছেড়েছে। এবার ইলিশের উৎপাদন বাড়বে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাড়িতে আগুন, নিহত ৮

ভোলায় এবার ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৫ হাজার টন বেশি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা