ছবি-সংগৃহীত
সারাদেশ

রংপুরে বাস চলাচল বন্ধ

সান নিউজ ডেস্ক: রংপুরে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টায় শুরু হওয়া এ ধর্মঘট চলবে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা সূচকে বাংলাদেশের উন্নতি

এতে বিভিন্ন গন্তব্যমুখী সাধারণ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। যদিও শুক্রবার সকালে পঞ্চগড় থেকে দশ মাইল এলাকা হয়ে পঞ্চগড়-দিনাজপুর রুটে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল ছিল স্বাভাবিক। আন্তঃজেলার ছয়টি রুটেও বাস-মিনিবাসসহ অন্য যানবাহন চলাচল করতে দেখা গেছে।

শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাঁ মাঠে গণসমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে ধর্মঘটের বিঘ্নতা এড়াতে বৃহস্পতিবার রাত থেকে আশপাশের জেলাগুলো থেকে দলটির নেতাকমীরা রংপুর শহরে আসতে শুরু করেছেন।

আরও পড়ুন: রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি

ধর্মঘটের বিষয়ে পঞ্চগড় মোটর মালিক ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, পঞ্চগড় থেকে রংপুর-বগুড়াসহ বিভিন্ন রুটে ৩০ থেকে ৩২টি বিআরটিসির গাড়ি নিয়মিত চলাচল করে। ধর্মঘটের কারণে এসব গাড়ি শুক্রবার সকাল থেকে চলাচল বন্ধ রয়েছে।

পঞ্চগড়-রংপুর রুটে বিআরটিসি ছাড়াও অন্য যানবাহনও চলাচল বন্ধ রয়েছে। তবে রংপুরে যাতায়াতকারী যাত্রীরা পঞ্চগড়-দিনাজপুর রুটের দশ মাইল এলাকা পর্যন্ত যাতায়াত করছেন। পঞ্চগড় থেকে দিনাজপুর গেইটলক বাস সার্ভিস চালু রয়েছে। দশ মাইল থেকে যাত্রীরা নিজস্ব ব্যবস্থায় সৈয়দপুর ও রংপুর যাতায়াত করছেন।

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

এদিকে সকাল থেকে পঞ্চগড়-রংপুর সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ বিআরটিসির পরিবহন শ্রমিকরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা