ঈশ্বরগঞ্জে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
সারাদেশ

ঈশ্বরগঞ্জে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত অজ্ঞাতনামা ওই নারীর বয়স আনুমানিক ৬০ বছর।

আরও পড়ুন: ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

জানা যায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) মধ্য রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত মানসিক ভারসাম্যহীন ওই নারীর কাউকে পাওয়া যায়নি। তবে নিহতের গলায় তুলশী মালা দেখে নিহতকে প্রাথমিকভাবে হিন্দু বলে সনাক্ত করা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন রোগীকে গত ৫ অক্টোবর আহত অবস্থায় রামগোপালপুর থেকে স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে যায়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিচয় জানতে চেয়ে ব্যার্থ হয়। ২০ দিন হাসপাতাল কর্তৃপক্ষ সেবা প্রদানের পর মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: তাণ্ডব চালিয়ে এলাকা ছাড়ল সিত্রাং

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান বলেন, নিহতের বিষয়ে আমরা পুলিশকে অবহিত করি। সকল প্রক্রিয়া সম্পাদন শেষে যথাযথ সম্মানের সাথে সেই লাশ সৎকারের ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা