যমুনায় নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু
সারাদেশ

যমুনায় নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে যমুনা নদীর একটি ক্যানেলে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আরও ৩ জনকে উদ্ধার করেছে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৯জনের মৃত্যু

সোমবার রাতে মোহনপুর এলাকায় নির্মাণাধীন শিল্পপার্কের উত্তরপাশে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলে, পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও তাদের শিশুসন্তান আরাফাত।

আরও পড়ুন: তাণ্ডব চালিয়ে এলাকা ছাড়ল সিত্রাং

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, শিল্পপার্ক থেকে উত্তর দিকে মোহনপুর গ্রামে যাওয়ার পথে যমুনা নদীর একটি ক্যানেল রয়েছে। বর্ষা মৌসুমে নৌকাযোগে ওই ক্যানেলটি পার হতে হয়। রাতে খোকন শেখ তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পূর্ব মোহনপুরে যাওয়ার পথে নৌকাযোগে ক্যানেলটি পার হচ্ছিলেন। এ সময় বৈরী আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আরাফাত ডুবে মারা যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। এ সময় তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করলেও আশঙ্কাজনক অবস্থায় খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা