সারাদেশ

৮ দোকানে দুর্ধর্ষ চুরি, মালামাল লুট

শফিক স্বপন, মাদারীপুর: চালার টিন কেটে একই রাতে মাদারীপুরের শিবচরে ৮টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোর চক্র নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। সোমবার (২) সকালে ব্যবসায়ীরা দোকানে এসে চুরি বিষয়টি বুঝতে পেরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন: তাণ্ডব চালিয়ে এলাকা ছাড়ল সিত্রাং

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, রোববার রাতে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর মোড়ের জাবির এন্ড কায়ের প্লাজার ৮টি দোকানের চালার টিন কেটে দোকানের ভিতরে প্রবেশ করে চোর চক্র। এ সময় চোর চক্রটি শহিদুল ইসলামের শিবচর ইলেকট্রনিক্স থেকে ৪ লাখ টাকার মালামাল, মোশারফ হাওলাদারের মায়ের দোয়া গ্লাস এন্ড থাই এ্যালমুনিয়াম থেকে ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল, রফিকুল ইসলাম শেখের আজিজুল হক স্টিল গ্যালারি থেকে ১ লাখ টাকার মালামাল, মিজান বেপারীর মেসার্স পাভেল স্টোর থেকে ৬০ হাজার টাকার মালামাল, মোশারফ হোসেনের আমির হামজা ট্রেডার্স থেকে ১০ হাজার টাকার মালামাল, রশিদ মুন্সির এএস স্টিল এন্ড সেনেটারী থেকে ৫ হাজার টাকার মালামাল, মোঃ সলেমানের মক্কা থাই এন্ড গ্লাস হাউস থেকে ১৫ হাজার টাকার মালামাল, মোঃ শাজামালের শিকদার সাইকেল স্টোর থেকে ৫ হাজার টাকার মালামালসহ ৮টি দোকান থেকে ৮ লাখ ৪৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।

আরও পড়ুন: কক্সবাজার আশ্রয় কেন্দ্রে লক্ষাধিক মানুষ

পরে সোমবার সকালে ব্যবসায়ীরা দোকানে এসে চুরি বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দিলে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা