সাবেক চেয়ারম্যানসহ ২৩ জন কারাগারে
সারাদেশ
আ.লীগ নেতা হত্যায়

সাবেক চেয়ারম্যানসহ ২৩ জন কারাগারে

রাকিব হাসনাত, পাবনা: পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যাকাণ্ডের ঘটনায় হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন মালিথাসহ ২৩ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

সোমবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ইসরাত জাহান মুন্নি তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

আলাউদ্দিন মালিথা ছাড়া অন্যান্য আসামিরা হলেন- আলাউদ্দিন মালিথার ৭ ভাই গাফুরিয়াবাদের মৃত আহসান মালিথার ছেলে মো. হায়দার মালিথা (৪৮), মো. রঞ্জু মালিথা (৪০), মো. দুলাল মালিথা (৫৫), রাজু মালিথা (৪৫), আশরাফ মালিথা (৬৫), উজ্জল মালিথা (৩১) ও সঞ্জু মালিথা (২৮)। আশরাফ মালিথার ছেলে স্বপন মালিথা (৪০), শহরের চক ছাতিয়ানি মহল্লার ৃমত কালাম মালিথার ছেলে আশিক মালিথা (২৫), গাফুরিয়াবাদের মৃত হাসি মালিথার দুই ছেলে খোকন মালিথা (৩০) ও রোকন মালিথা (২৮), মোজাহার মালিথার দুই ছেলে আব্দুল সামাদ মালিথা (৩৫) ও জলিল মালিথা (৩০), কাফি মালিথার ছেলে হৃদয় মালিথা (২০), চর প্রতাপপুর গ্রামের ফটিক প্রামাণিকের ছেলে শরীফ প্রামাণিক (৩২) ও মো. পিন্টু (৩৮), কৃষ্ণদিয়ার গ্রামের মৃত আফিল শেখের ছেলে আব্দুল রাজ্জাক (৬০) এবং গাফুরিয়াবাদ এলাকার মৃত হেলাল মালিথার ছেলে নাছির মালিথা।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন বরিস, এগিয়ে সুনাক

এর আগে ঘটনার ৩ দিন পরে এজাহারভুক্ত দুই আসামি স্বপন ও আশিক মালিথাসহ পাবনা শহরের কাশিপুরের মো. শাজাহান খানের ছেলে মো. রিপন খান (২৭), মাটি সড়ক গোপালপুরের আকবার হোসেনের ছেলে মো. নুরুজ্জামান রাকিব (২৪), একই এলাকার মো. রমজান আলীর ছেলে মো. ইয়াসিন আরাফাত ইস্তি (২৬) ও চক ছাতিয়ানির মৃত আব্দুল হাকিম মালিথার ছেলে মোহাম্মদ আলিফ মালিথা (২২)কে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছিল পুলিশ। আর বাকিরা চলতি মাসের ৩ অক্টোবর হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়েছিলেন।

আজকে জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৭ জন হাইকোর্টের নির্দেশনা মতে আত্মসমর্পণ করেন আর কারাগারে থাকা ৬ জনকে হাজির করা হয়। পরে শুনানি শেষে ২৩ জনকেই কারাগারে পাঠানো হয়। এছাড়া এজাহারভুক্ত আসলাম শেখ এখনও পলাতক রয়েছেন।

আরও পড়ুন: হোটেলে গাড়িবোমা হামলা, নিহত ৯

আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তৌফিক ইমাম খান ও বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর রাকিব আলম রিজন।

এতে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাডভোকেট মীর রাকিব আলম রিজন বলেন, ‘হাইকোর্টে জামিনপ্রাপ্ত আসামিরা আত্মসমর্পণ করেছিলেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আশা করি- দ্রুতই বিচার কার্যক্রম শুরু হবে।’

আরও পড়ুন: চোখ হারালেন সালমান রুশদি

উল্লেখ্য, গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে চা খাচ্ছিলেন সাইদার মালিথা (৫০)। এ সময় ৬-৭ জন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। নিহত সাইদার মালিথা হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা