সারাদেশ

ত্রিশালে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে রূপালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: বাইডেনকে পরামর্শ দেওয়ার কেউ নেই

রবিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ এটিএম বুথের ভার্চুয়ালী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক।

রুপালী ব্যাংক ময়মনসিংহের বিভাগীয় প্রধান মাসুদা আক্তারের সভাপতিত্বে ও ময়মনসিংহের জোনাল ম্যানেজার শাহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের এমডি এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক ত্রিশাল শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ত্রিশাল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, দরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাসিম আহম্মেদ প্রমূখ।

আরও পড়ুন: গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন

রূপালী ব্যাংক ত্রিশাল শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, গ্রাহকদের লেনদেনের সহজ সুবিধার জন্য কর্তৃপক্ষ এই এটিএম বুথ স্থাপন করেছেন। যার মাধ্যমে আমাদের গ্রাহকগণ সেবার দিক থেকে আরো একধাপ এগিয়ে গেল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা