সারাদেশ

অপমান সইতে না পেরে আত্মহত্যা

এস. এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গ্রাম আদালতে নির্যাতন করায় অপমান সইতে না পেরে গলায় দড়ি দিয়ে মেরেজা বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ীর লোকজন জানালার ফাঁক দিয়ে মেরেজা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন: কমলাপুর রেলস্টেশনে শ্রমিক বিক্ষোভ

জানা যায়, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নির্যাতনের শিকার হয়ে লোক লজ্জার ভয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে স্থানীয়দের অভিযোগ। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে ধর্মপুর চ্যাংমারী গ্রামের ফুল মিয়ার স্ত্রী। গত ১২ অক্টোবর ধর্মপুর গ্রামের মৃত মেগার পুত্র বিলাত আলী সকালে মেরেজা বেগমের ঘরে প্রবেশ করে। মেরেজা বেগমের স্বামী ফুল মিয়া কাজের উদ্দেশ্যে অন্যত্র অবস্থান করায় বাড়ির লোকজন অবৈধ কাজের অভিযোগ এনে তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়।

পরে মেরেজা বেগম সম্মানহানির বিচার চেয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রার্থনা করে। ওই দিন সন্ধ্যায় ইউপি কার্যালয়ে চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল গ্রাম আদালত এ বিচার প্রার্থী মেরেজা বেগম ও বিলাত আলীকে অভিযুক্ত করে মারপিট করে। পরে মেরেজা বেগম এ বিচার মেনে নিতে না পেরে তার সম্মানহানি হওয়ায় বাড়ির সকলের অজান্তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

তবে শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল সালিসে মারপিটের ঘটনা অস্বীকার করে বলেন, তাদের পারিবারিকভাবে দ্বন্দ্ব হয়েছিল, আমি সালিসে মেরেজা বেগমের ভাই ও মায়ের সাথে আপোষ করে দিয়েছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা