জাতীয়

গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন

সান নিউজ ডেস্ক: গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ১০৮টি বাসে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে ওইসব বাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ফুটেজ প্রমাণ হিসেবে কাজে লাগানো যাবে। এজন্য অভিযোগকারীকে অবশ্যই ৯৯৯ বা ১০৯ নম্বরে কল করে অভিযোগ জানাতে হবে।

আরও পড়ুন: দেশে আরও ৬ জনের মৃত্যু

রোববার (১৬ অক্টোবর) রোববার মিরপুরের গাবলতীতে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনা কর্মসূচি’র আওতায় গণপরিবহনে সিসি টিভি স্থাপন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, গাবতলী এক্সপ্রেসের গাবতলী টু সায়েদাবাদ রুটের ৮টি বাসে এবং রাজধানী সুপার সার্ভিস লিমিটেডের ঢাকা টু ডেমরা স্টাফ কোয়ার্টার রুট, বসুমতি ট্রান্সপোর্টের গাবতলী টু গাজীপুর রুট, প্রজাপতি পরিবহন লিমিটেডের মোহাম্মদপুর টু আবদুল্লাহপুর রুট এবং পরিস্থান পরিবহনের ঘাটারচর টু আব্দুল্লাহপুর রুটের ২৫টি করে বাস প্রাথমিকভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই মোট ১০৮টি বাসে ৩ বছর মেয়াদী সিসি ক্যামেরা স্থাপন ও মেইনটেনেন্সে খরচ বাবদ মোট প্রকল্পের বাজেট ২ কোটি ৬৬ লাখ টাকা।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে উন্নত দেশ। সেসময় উন্নয়ন কার্যক্রমে পুরুষের সমান অংশীদার হবে নারীরা। সেজন্য গণপরিবহনে নারীদের নিরাপদ যাত্রা ও স্বাচ্ছন্দ্যবোধ আনতে বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সবাই সচেতন হবে, একই সঙ্গে অপরাধীদের চিহ্নিত করা যাবে। বাসের সহকারীদের দ্বারা নারীরা যেমন হয়রানির শিকার হচ্ছে, তেমনি পুরুষ যাত্রীদের দ্বারাও হচ্ছে। শুধু বাংলাদেশ নয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায়ও নারীরা সহিংসতার শিকার হতে হচ্ছে।

তিনি বলেন, সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। এদেশে বিএনপি-জামায়াতের সময় নারী ধর্ষণ-হত্যা সীমা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু শেখ হাসিনা দেশে এসব ঘটনার বিচার করছেন। টাঙ্গাইলের রুপা ধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইন ও নীতিমালা তৈরি করা হয়েছে অনেকগুলো। আইনে ধর্ষণে মৃত্যুদণ্ড রাখা হয়েছে।

দিপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান বলেন, গণপরিবহনে নারীদের যাতায়াত নিরাপদ ও উন্নত করতে আমরা এই প্রজেক্ট শুরু করেছি। এর ফলে মনিটরিং করতে সুবিধা হবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী বেগম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সফিকুল আলম।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা