মাদারীপুরে মুক্তিযোদ্ধার ছেলে কারাগারে
সারাদেশ
শিশু ধর্ষণের অভিযোগ

মাদারীপুরে মুক্তিযোদ্ধার ছেলে কারাগারে

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের ডাসারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো: ফারুক মোল্লা(৩২) নামে এক যুবকের বিরুদ্ধে ।এ ঘটনায় ঐ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু

বুধবার (১২ অক্টোবর) দর্শনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ। গ্রেফতারকৃত মো: ফারুক মোল্লা উপজেলার মৃত মুক্তিযোদ্ধা আমজেদ মোল্লার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত ৮ অক্টোবর নাবালিকা শিশুটি বিকেলে বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলতেছিল। এসময় অভিযুক্ত মো: ফারুক মোল্লা শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়ীর পিছন বারান্দায় নিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন : ফেলে দেওয়া চুলে তাদের জীবিকা

এসময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে তাকে ভয়ভীতি দেখায়। ঘটনার পরে ঐ দিন শিশুটি অসুস্থবোধ করলে শিশুটির মা জানতে পারেন প্রতিবেশী অভিযুক্ত মো: ফারুক তার মেয়েকে ধর্ষণ করেছে।

ঘটনার পরের দিন ৯ অক্টোবর শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘোষেরহাট বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।পরে ডাক্তারের পরামর্শে গত মঙ্গলবার (১১অক্টোবর) মাদারীপুর সদর হাসপাতেলে ভর্তি করেন শিশুটির পরিবার।

আরও পড়ুন : নজর কেড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল জাদুঘর

ঘটনার পরে ভুক্তোভোগীর পিতা বাদী হয়ে ডাসার থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার দর্শনা গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী শিশুটি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আরও পড়ুন : নোয়াখালীতে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান বলেন শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা