বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সারাদেশ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোকছেদুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটি খাদে পড়ে আহত হয়েছেন আরও ১৪ জন।

আরও পড়ুন: গাইবান্ধায় চার প্রার্থীর ভোট বর্জন

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে বাইপাস সড়কের কয়া মিস্ত্রিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোকছেদুল হক সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মৃত হাজার আলীর ছেলে।

আরও পড়ুন: সুচির আরও ৩ বছর জেল

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৪৯৩৩২) বাসটি সৈয়দপুর বাইপাস মহাসড়কে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী মোকছেদুল হক। আহত হয় বাসের ১৪ যাত্রী। আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন বাসের যাত্রী দিনাজপুরের বীরগঞ্জের সত্যেন রায় ও সুজন রায় জানান, বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা জানান।

আরও পড়ুন: স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসের চালক বা হেলপারকে পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা