সারাদেশ

বাসের ধাক্কায় দুই প্রাণহানি

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ক্যাম্পের পরিদর্শক ওমর ফারুক।

আরও পড়ুন: সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ

বুধবার (১২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের আদুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আড়াইহাজার সফর আলী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নাফিজ (১৭)। নাফিজ রূপগঞ্জের দিয়াবাড়ি এলাকার মো. নাইম মিঞার ছেলে। অপরজন অটোরিকশাচালক। তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের আদুরি এলাকায় সিলেটগামী একটি বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ছিটকে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় খাদে পড়ে যাওয়া অটোরিকশার চালক ও যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সুচির আরও ৩ বছর জেল

নিহত নাফিজের চাচা ফারুক মিঞা বলেন, সকাল সাড়ে ৭টার দিকে নাফিজ কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর সাড়ে ৯টার দিকে খবর আসে তাকে বহনকারী অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাস্থলেই সে মারা গেছে বলে স্থানীয়দের থেকে জানতে পেরেছি। নাফিজ একজন মেধাবী শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ক্যাম্পের পরিদর্শক ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন রূপগঞ্জ দিয়াবাড়ি এলাকার বাসিন্দা নাফিজ। সে সফর আলী কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। অপরজন সিএনজি চালক। তার নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: সাংবাদিক হত্যা, ৫ জনের ফাঁসি বহাল

তিনি আরও বলেন, নিহত নাফিজের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অজ্ঞাত সিএনজি চালকের মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা