গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ বাবা-ছেলে
সারাদেশ

গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ বাবা-ছেলে

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়া ঘরে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: দ্রব্যমূল্য কমতে শুরু করেছে

শনিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার কোর্টভবন এলাকায় অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের নিচ তলার একটি ঘরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে থাকা ঘরে ভাড়াটিয়া আব্দুল মালেক রান্না করার জন্য আগুন ধরানোর চেষ্টাকালে মুহূর্তে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আব্দুল মালেকের শরীরে আগুন লেগে গেলে তিনি চিৎকার শুরু করেন। পরে বাবাকে বাচাঁতে সামনে চা-স্টল দোকানদার মালেকের ছেলে কাজল মিয়া দৌড়ে ঘরের ভেতরে বাবাকে উদ্ধার করতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন।

আরও পড়ুন: গুম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে বলে জানা গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, ‘গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ঘরে গ্যাস ছড়িয়ে পড়লে চুলায় আগুন ধরাতে গিয়ে বাবা ও ছেলে অগ্নিদগ্ধ হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা