গৌরীপুরে সজারু জাতীয় প্রাণী উদ্ধার
সারাদেশ

গৌরীপুরে সজারু জাতীয় প্রাণী উদ্ধার

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে একটি সজারু প্রজাতির প্রাণি কচু ক্ষেত নষ্ট করার কারণে আটক করে এলাকাবাসী।

আরও পড়ুন: দ্রব্যমূল্য কমতে শুরু করেছে

শনিবার (০৮ অক্টোবর) ভোরে সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামে মোঃ সিরাজ মিয়ার বাড়ীর পাশে কচু ক্ষেত থেকে এ প্রাণিটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি দ্রুত বন বিভাগের সাথে যোগাযোগ করে তাদের ঘটনা স্থলে পাঠান। উদ্ধারকৃত প্রাণিটি উপজেলা আনা হলে ইউএনও হাসান মারুফ বন্য প্রাণি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির কাছে তা হস্তান্তর করেন।

ইউএনও জানান, এটি নিরীহ প্রজাতির বিরল প্রাণি। এলাকাবাসী তাদের কচু ক্ষেত বাঁচাতে হয়ত আটক করে থাকতে পারে। প্রাণিটিকে প্রাথমিক সেবা দিয়ে পরবর্তীতে তাকে যে কোন অভয়ারণ্যে ছাড়ার ব্যবস্থা নিবেন বন্য প্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাগণ।

আরও পড়ুন: র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

সচেতন এলাকাবাসী জানান আমরা প্রাণিটিকে দেখার সাথে সাথে ইউএনও মহোদয়কে জানালে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা