ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ৩
সারাদেশ

ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ৩

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর মাঠপাড়া গ্রামের মৃত শুকুর মাহমুদের পুত্র বাবুল মিয়া (৫০) এর বিরুদ্ধে গত আগস্ট মাসের দায়ের করা প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি করা হয়। তারপর পর থেকে মামলা মাথায় নিয়ে পলাতক ছিলো বাবুল মিয়া। এরই মাঝে বাবুল মিয়া বাড়িতে আসছে এমন খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই সাজেদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামি বাবুল মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

অপরদিকে এস, আই সাদী মোহাম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে নরসিংদী জেলার দায়ের করা যৌতুক মামলার আসামী মাইজবাগ ইউনিয়নের কবির ভুলসুমা গ্রামের ফজলুল হকের পুত্র সাব্বির আহমেদ (২৫) ও এ এস আই শাকিল আকন্দ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের হাসিম উদ্দিনের পুত্র আব্দুল করিম (৩৫) কে সি আর মামলায় গ্রেফতার করে।

আরও পড়ুন: র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিবন্ধী নারী ধর্ষণসহ সিআর ও জিআর মামলার ৩জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা