ইলিশ রক্ষায় নৌ-পুলিশের সচেতনতা সভা
সারাদেশ

ইলিশ রক্ষায় নৌ-পুলিশের সচেতনতা সভা

আদিল হোসেন তপু, ভোলা: ভোলায় মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে ২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা সফল করার লক্ষে জেলেদের সাথে সচেতনতামূলক সভা করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।

আরও পড়ুন: আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ইলিশা মাছঘাটে নৌ-পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার মাহাবুব রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আব্দুর করিম ও স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ইলিশের ডিম ছাড়ার জন্য ভোলার মেঘনা তেতুলিয়া নদীর মিঠা পানি অনেক গুরুত্বপূর্ণ স্থান। মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ না পেলে আগামীতে নদীতে ইলিশ পাওয়া যাবে না। একইসঙ্গে জাটকা সংরক্ষণ করতে হবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি,জেলে ভাইয়েরা নিষেধাজ্ঞাকালে নদীতে ইলিশসহ সব প্রকার মাছ ধরা থেকে বিরত থাকবেন। কেউ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ ধরতে নামেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তৃতা।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

এসময় বরিশাল নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার মাহাবুব রহমান বলেন, বরিশাল বিভাগে ইলিশ সংরক্ষিত এলাকায় উপকূলীয় ও নদী এলাকায় ইলিশের অভয়া শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় টহল অব্যাহত থাকবে নৌ-পুলিশে। যাতে এই সময় কোন জেলে অবৈধ ভাবে মাছ ধরতে না পারে। ইতিমধ্যে ইলিশের প্রজনন মৌসুম সফল করতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সাথে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ,মাইকিং,জনসচেতনতামূলক সভা সহ নানাভাবে প্রচার চালিয়ে সচেতন করছে নৌ-পুলিশ। জেলা ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার ইলিশা ঘাটে লিফলেট বিতরণ করা হয় বলে জানান।

এসময় তিনি আরো বলেন, নৌ-পুলিশ এই ২২ দিনের অভিযান সফল করতে নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। দিন-রাত টহল অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে যদি কেউ আইন ভঙ্গ করে। তাঁদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি, জেলে ভাইয়েরা নিষেধাজ্ঞাকালে নদীতে ইলিশসহ সব প্রকার মাছ ধরা থেকে বিরত থাকবেন।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

ভোলা জেলা মৎস্য কর্মকর্তামোল্লা এমদাদুল্যাহ বলেন, মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ না পেলে আগামীতে নদীতে ইলিশ পাওয়া যাবে না। একইসঙ্গে জাটকা সংরক্ষণ করতে হবে। তাহলেই নদীতে ইলিশ মাছ বাড়বে। তখন আরও বেশি পরিমাণে ইলিশ আহরণ করা যাবে।ইলিশের ডিম ছাড়ার জন্য মেঘনার- তেতুঁলিয়া অংশ অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এ সুযোগ কাজে লাগিয়ে অনেক অসাধু জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে নামার চেষ্টা করেন। কেউ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ ধরতে নামেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা