যুবদলকর্মীর মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের
সারাদেশ

যুবদলকর্মীর মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের উপকন্ঠ মুক্তারপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওনের মৃত্যুর ঘটনায় সদর আমলী আদালতে হত্যার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত

জাতীয়তাবাদী কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান বাদী হয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম ও মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামানসহ ৯ পুলিশ সদস্যের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জন পুলিশ সদস্য ও ২০০/৩০০ জন অজ্ঞাত উল্লেখ করে, বাংলাদেশ দন্ডবিধি ৩২৩,৩২৫,৩২৬,৩০৭,৩০২ ও ৩৪ ধারায় এই অভিযোগ দায়ের করেন।

মুন্সীগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারের আদালতে অভিযোগ দায়ের করা হয়। তিনি শুনানি শেষে আদেশ দেওয়ার জন্য অপেক্ষমান রেখেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে শুনানী হয়েছে। তবে আদালতের বিচারক অভিযোগটি শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

প্রসঙ্গতঃ গত ২১ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষে গুরুতর আহত হয় যুবদল কর্মী শাওন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ওই ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ আহত হয় অন্তত ৫০ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা