যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১২ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত

জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর (গাংপাড়া) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. খোকন মিয়া (৫৫) এর সাথে চাচাতো ভাই ফারুক মিয়ার জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালে ফারুকের ছেলে হামীমকে খুন করে খোকন। পরে নিহত হামীমের বাবা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ২০১১ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিজ্ঞ আদালত খোকনকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু সাজাপ্রাপ্ত সেই খোকন মামলার পর থেকেই দীর্ঘ ১২বছর আত্মগোপনে থাকে। এদিকে বুধবার রাতে খোকন নিজ বাড়িতে আসছে এমন খবর পায় পুলিশ। পরে ঈশ্বরগঞ্জ থানার ওসির নির্দেশে এস আই সাইদুর রহমান এস আই সাদী মোহাম্মদ ও এ এস আই উজ্জ্বল চক্রবর্তীসহ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাত সাড়ে তিনটার দিকে খোকনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তারপর বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

অপর দিকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামের আব্দুর রহমানের ছেলে রায়হান মিয়া (৩৫) প্রতারনা মামলায় ১ বছর সাজা হয়। সেই সাজাপ্রাপ্ত আসামী রায়হান কে গ্রেপ্তার করে পুলিশ। অন্য দিকে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী এহসানুল হক (৩৭) কে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, ১২ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বৃহস্পতিবার দুপুরে অন্যান্য মামলায় আরো ২ জনকে গ্রেপ্তারের করে আদালতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা