তে এক
সারাদেশ

বোয়ালমারীতে দুর্ধর্ষ চুরি, ১২ ভরি স্বর্ণালংকার চুরি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির দরজার লক ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরি করেছে চোরের দল।

আরও পড়ুন: স্ত্রীকে তালাক দিলেন আল-আমিন

জানা যায়, বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাতে সাড়ে আটটার দিকে উপজেলার পৌর সদরের অডিটোরিয়াম এলাকায় এ চুরির ঘটনা ঘটে। পরে গৃহকর্তা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সবুর খান রাতেই স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে ওই গৃহকর্তা সবুর খান বলেন, রাত সাড়ে সাতটার দিকে আমি ঘরে তালা দিয়ে পার্শ্ববর্তী মসজিদে নামাজ আদায় করতে যাই। রাত পৌনে নয়টার দিকে বাসায় ফিরে দেখি বিল্ডিংয়ের দরজার লক ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।

আরও পড়ুন: বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮

এ ঘটনায় রাতেই বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছি।

তিনি আরও বলেন, বাড়িতে না থাকার সুযোগে চোরের দল এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীকে শনাক্ত এবং আটক করতে পুলিশ কাজ করছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা