বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
সারাদেশ

বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরও পড়ুন: আমরা ইভিএমের নির্বাচন করব

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুর রহমান।

আরও পড়ুন: বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮

ওসি সফিকুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি আরও বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা