সারাদেশ

কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ঈদে মিলাদুন্নবী, সনাতন ধর্মালম্বীদের দুর্গোৎসব এবং সাপ্তাহিক ছুটিসহ মোট ৫ দিনের টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারনায় মুখরিত এখন কুয়াকাটা।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩১

স্থানীয় হোটেল ব্যবসায়ীরা জানান, বুধবার বিকাল থেকে টানা ছুটি উপভোগ করতে কুয়াকাটা সৈকতে এ সকল পর্যটকের আগমন ঘটে। পর্যটকদের এমন ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ রিসোর্ট ও হোটেল রুম। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা। আগত পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে আবার উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। সূর্যোদয়-সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর অপার ছোয়া আর লাল কাকড়ার অবাধ বিচরন দেখতে এসব পর্যটকদের এখন ক্লান্তিহীন ছুটে চলা।

পর্যটকরা জানান, রাখাইন মার্কেট, ঝিঁনুক মার্কেট, শুটকী মার্কেটসহ বাহারী পন্যের দোকানেও রয়েছে পর্যটকদের সরব উপস্থিতি।

আরও পড়ুন: বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৮

ঢাকা থেকে আগত পর্যটক মিজানুর রহমান(৪৫) জানান, পর্যটন নগরীর সবচেয়ে বড় বাধা ছিলো সড়ক পথে যোগাযোগ না থাকা। তবে পদ্মা সেতু চালুর পর কেটে গেছে সব বাধা। যোগাযোগ সুবিধার কারণে ভিড় বেড়েছে পর্যটকদের। ছোট বড় মিলিয়ে দেড়'শ হোটেল রিসোর্ট থাকলেও সরকারি ছুটি কিংবা বিশেষ দিনগুলোতে রুম সংকটে পড়েন পর্যটকরা। আশপাশের বাড়িগুলোকে কমিউনিটি ট্যুরিজমের আওতায় এনে রুম ভাড়া দেয়া হলেও তাতেও যায়গা হচ্ছে না। তাই অনেকে রাত্রি যাপন করে সৈকতে থাকা বেঞ্চ ও মসজিদ-মন্দিরের বারান্দায়।

স্থানীয় গাইড মো. বাচ্চু (২৮) জানান, যেখানে বর্ষা মৌসুমে হোটেল-রিসোর্ট খালি পড়ে থাকতো, সেখানে এখন পর্যটকদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় পর্যটকদের উপস্থিতি কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগে হোটেল রিসোর্ট নির্মাণসহ বিনিয়োগের দরকার বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: স্ত্রীকে তালাক দিলেন আল-আমিন

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের ওসি হাসনাইন পারভেজ জানান,পর্যটকদের নিরাপত্তায় সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনন্দ উপভোগ করে পর্যটকরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সে বিষয়ে ট্যুরিষ্ট পুলিশ সচেষ্ট রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা