দোলনায় খেলার সময় গলায় ফাঁস পরে শিক্ষার্থীর মৃত্যু
সারাদেশ

দোলনায় খেলার সময় গলায় ফাঁস পরে শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে দোলনায় খেলার সময় গলায় ফাঁস পরে মারিয়া আক্তার টুনু (৮) নামের এক ২য় শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া ওই এলাকার মঞ্জুর খানের মেয়ে ও ১২নং নৈকাঠি নমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী।

নিহত মারিয়ার চাচাতো ভাই শাহাদাত ও খালা মায়া বেগম জানান, মারিয়া আক্তার তার বসতঘরের প্রায় দুইশ মিটার দুরে একটি জোরখালের পাসে দুটি সুপারি গাছের সাথে রশি বেঁধে একটি দোলনা বানায়। সে দোলনায় প্রায়ই খেলা করতো।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

স্কুল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকালে ওই বানানো দোলনায় খেলা করতে যায় এবং দোলনায় বসে দোলনা ঘুরিয়ে খেলা করতেছিলো। হঠাৎ তার পা পিছলে পাশে থাকা জোরখালের ভিতরে পা পরে গেলে গলায় ফাঁস পরে যায়। পরে ঝুলন্ত অবস্থায় তার চাচা মনিরুজ্জামান খান সহ স্থানীয় দেখলে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার বাবুল তালুকদার জানান, যতটুকু জেনেছি শিশু মারিয়া আক্তার দোলনায় খেলা করতে গিয়ে দোলনা ঘুরানো অবস্থায় পরে গিয়ে গলায় ফাঁস পরে যায় এবং সময় এ দূর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা