ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

বদরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগন্জে সড়ক দুর্ঘটনায় লবানী রানী(৪০) নামে একজন গৃহবধূ ও রানীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত নারী বুধবার বিকেলে দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আরও পড়ুন: মিয়ানমারের সাহস নেই কিছু করার

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গৃহবধু লবানী রানী ছোট ছেলে জগদীশ রায়কে সঙ্গে নিয়ে বিজয়ি দশমী উপলক্ষে তার বাপের বাড়ি উপজেলার মাটিয়ানীতে যাচ্ছিলেন। দুপুরে তারা পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের ক্ষিদ্র গড়গাও মোড়ে অটো রিক্সার জন্য অপেক্ষা করছিল।অটোরিক্সা পেলে মা ছেলে গাড়িতে উঠার সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল এসে লবানী রানীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন লবানী রানী । তাকে পীরগঞ্জ হাসপাতাল হতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে তাকে দিনাজপুরে নেওয়ার পথে লবানী রানী মারা যান। পুলিশ দুর্ঘটনাস্থল হতে মোটর সাইকেলটিকে আটক করেছে।

অপরদিকে জেলার রানীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী ভূতপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলমগীর (২৩) উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের আকতার আলীর ছেলে।

আরও পড়ুন: সাজেকে যানচলাচল স্বাভাবিক

সে দুপুরে একটি আমগাছের নীচ দিয়ে যাওয়ার সময় আলমগীর হোসেন বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। একই গ্রামের মুকতার হোসেনের বৈদ্যুতিক মিটার রাস্তার পাশে আমগাছের সাথে বাঁধা থাকায় বিদ্যুতায়িত হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত প্রসঙ্গে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল হতে মোটর সাইকেলটি আটক করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা