সারাদেশ

গণধোলাই খেয়ে বহিষ্কার যুবলীগ নেতা 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: পিকনিক খাওয়ার জন্য ছাগল চুরি করে পালানোর সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীব জনতার হাতে ধৃত হয়ে গণপিটুনির শিকার হয়। পরে সেই পিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দলের ভাবমুর্তি ক্ষুন্ন করায় তাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: ফের শীর্ষে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র

মঙ্গলবার (৪ অক্টোবর) জেলার পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ।

পীরগঞ্জ পৌর যুবলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের শৃংখলা পরিপন্থী কাজ করে দলের ভাবমুর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিষ্কার করা হল।

আরও পড়ুন: ইমরান খান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ছুটু, সাধারণ সম্পাদক শাহজালাল বাবুলসহ দলের অন্য নেতারা ।

উল্লেখ,পীরগঞ্জ পৌর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীব ও অন্য একজন মিলে পিকনিক খাওয়ার জন্য গ্রামের মাঠ হতে একটি খাসি ছাগল চুরি করে মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে আসার সময় জনতার হাতে ধৃত হয়। গত রোববার দুপুরে পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে তারা ধরা পড়ে এবং গণধোলাইয়ের শিকার হয়। গণধোলাই দেওয়ার একটি ভিডিও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা