সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পিকনিকের নৌকা ডুবে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে পিকনিকে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে ২৭ জনের মতো মানুষ ছিলেন। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

আরও পড়ুন : পারমাণবিক পরীক্ষা চালাল উ. কোরিয়া

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে ভারোদা শহরের হার্নি লেকে এই দুর্ঘটনা ঘটে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঘাবি এই তথ্য নিশ্চিত করেন।

কর্তৃপক্ষ বলেছে, নৌকাটিতে প্রায় ২৭ জন ছিল, বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলমান আছে। এ প্রচেষ্টায় কেন্দ্রীয় ও স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা একযোগে কাজ করছেন।

আরও পড়ুন : সিরিয়ায় বিমান হামলা, ১০ বেসামরিক নিহত

কীভাবে নৌকাডুবির এ ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার হয়নি। ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠায় নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কমিশনার অনুপম সিং গেহলত বলেছেন, পানি থেকে এ পর্যন্ত ৭ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

তিনি জানান, সবাই বারোদার এক স্কুলের শিক্ষার্থী। তাদের সবার বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে। নৌকায় ওঠার পর তাদের কাউকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করা এক বার্তায় শিক্ষার্থীদের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা