সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের পোরবন্দরে কোস্টগার্ডের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন: গাজায় আরও ৫৯ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এএলএইচ ধ্রুব’ নামের একটি হেলিকপ্টার গুজরাটের পোরবন্দরে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণে অংশ নিয়েছিলো। এই প্রশিক্ষণ চলাকালেই সেটি দুর্ঘটনায় পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, তবে সেই গুলোর সত্যতা এখনও যাচাই করা যায়নি। এ সময় একটি ভিডিওতে দেখা যায়, খোলা মাঠে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে।

এদিকে, এই দুর্ঘটনার কারণ নিয়ে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। এছাড়াও নিহতদের নাম-পরিচয়ও জানানো হয়নি।

হিন্দুস্তান এয়ারোনটিক্স লি. তৈরি এই হাল্কা ওজনের অত্যাধুনিক হেলিকপ্টার “এএলএইচ ধ্রুব”। টুইন ইঞ্জিনের হেলিকপ্টারটি সামরিক ও বাণিজ্যিক ২ ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ২০০২ সাল থেকে এটি কোস্টগার্ড বাহিনীর হেলিকপ্টার হিসেবে ব্যবহার করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা