য় বর্ণিত সাজে
সারাদেশ

গাইবান্ধায় বর্ণিত সাজে সজ্জিত দুর্গা মন্দির

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গাইবান্ধার পূজা মণ্ডপ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোর পাশাপাশি এর আশপাশের এলাকা ও সড়ক ঘিরে রং-বেরংয়ের বাতি, তোরণ ও নকশা দিয়ে সজ্জিত করা হয়েছে। আলোকসজ্জায় সজ্জিত গাইবান্ধা শহরের সড়কগুলো।

আরও পড়ুন : দুর্নীতি জিরো টলারেন্স করতে চাই

সন্ধ্যা ঘনিয়ে আসতে না আসতে বাহারি রংয়ের আলোকসজ্জা দেখার জন্য মণ্ডপগুলোতে হিন্দু ধর্মাবলম্বীরা ভিড় করছেন। গত শনিবার শারদীয় দুর্গা উৎসবের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী বুধবার (৫ অক্টোবর) দশমীতে প্রতীমা বির্সজন দেওয়া পর্যন্ত এ উৎসবকে কেন্দ্র করে ঢাক-ঢোল আর উলুধ্বনিতে মুখরিত থাকবে পূজা মণ্ডপগুলো।

পূজামণ্ডপের জন্য শহরের ডেভিড কোম্পানি পাড়া, পূর্বপাড়া, ব্রিজরোড, মধ্যপাড়া, ভি-এইড রোড কালিবাড়ি, কলেজপাড়াসহ বিভিন্ন পাড়া মহল্লার অলিগলি বাহারি রংয়ের বাতিতে আলোকিত করা হয়েছে। সন্ধ্যার পরে ভক্তদের পাশাপাশি দর্শনার্থীদের ভিড় বাড়ে পূজা মণ্ডপগুলোতে। আর মণ্ডপগুলোতে ধর্মীয় রীতি নীতি মেনে পূজা-অর্চনায় মগ্ন থাকছেন পূজারীরা।

আরও পড়ুন: বিদ্যুৎ নেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায়

গাইবান্ধা জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, চলতি বছর জেলার ৭টি উপজেলায় ৬২০টি মন্দির ও পূজা মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। গাইবান্ধা সদর উপজেলায় ১শত ৩টি, সুন্দরগঞ্জে ১শত ৩৯টি, গোবিন্দগঞ্জে ১শত ২৬টি, সাদুল্লাপুরে ১শত ১০টি, পলাশবাড়িতে ৬৬টি, সাঘাটায় ৫৯টি এবং ফুলছড়িতে ১৭টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা