নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ

নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার

গিয়াস উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন: হজে থাকছে না বয়সের বাধা

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টার উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর গ্রামের নিজ বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত যুবকের নাম মোশারেফ হোসেন (৩০)। সে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর গ্রামের ফজর আলী টেন্ডল বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যে দেখা দেয় মোশারেফ হোসেনের। এ ঘটনার জের ধরে সে তার নিজ বসত ঘরের আড়ার সঙেঙ্গ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সেনবাগ থানার এসআই বিকাশ সাহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন: দুর্নীতি জিরো টলারেন্স করতে চাই

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা