সারাদেশ

বাস মালিকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট ড্রীম লাইন স্পেশাল (স্টার লাইন গ্রুপ) পরিবহন মালিক হাজী আলাউদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বিএনপি ভোট ডাকাতের সর্দার

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বসুরহাট বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন তাদের কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় এমন অভিযোগ করেন। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বসুরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহার উদ্দিন, সেক্রেটারী জহিরুল হক প্রমুখ।

প্রতিবাদ সভায় বসুরহাট বাস মালিক সমিতির সভাপতি আকরাম উদ্দিন সবুজ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, গত কয়েক মাস আগে কোম্পানীগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে স্টার লাইন পরিবহনের মালিক শ্রমিক নেতা হাজী আলাউদ্দিন বসুরহাট থেকে বসুরহাট ড্রীম লাইন স্পেশাল (স্টার লাইন গ্রুপ) পরিবহন চালু করে। ওই পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে পরবিহন নেতা বাছেদ অংশ গ্রহণ না করায় তাকে চট্টগ্রাম-ফেনী পরিবহন সমিতি থেকে বাদ দিয়ে দেয় পরিহবন নেতা হাজী আলাউদ্দিন।

আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

বসুরহাটে স্টার লাইন কাউন্টারের লোকজন হাজী আলাউদ্দিনের যোগসাজশে রাস্তার উপর স্টার লাইনের গাড়ি দাঁড় করিয়ে রাখে। সাধারণ যাত্রীরা বাস স্ট্যান্ড আসার পথে স্টার লাইন কাউন্টারের কর্মচারীরা জোর করে রাস্তায় ব্যারিকেড দিয়ে যাত্রীদের কাছে টিকেট বিক্রি করে। এ বিষয়ে ভুক্তভোগী বসুরহাট বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার বৃহত্তর নোয়াখালী চেয়ারকোচ বাস মালিক সমিতির সভাপতি ও বসুরহাট ড্রীম লাইন স্পেশাল (স্টার লাইন গ্রুপ) পরিবহন মালিক হাজী আলাউদ্দিনের ফোনে কল করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা