সারাদেশ

উস্কানিমূলক পোস্ট, যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি: ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মো. ইয়াসিন রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক বেগমগঞ্জ উপজেলার করিমপুরের কালু মিয়ার বাড়ির সালেহ উদ্দিনের ছেলে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্ত রুবেল ফেসবুক প্রোফাইলে হিন্দু সম্প্রদায়ের চলমান দুর্গাপূজাকে কটাক্ষ করে ইসলামে মূর্তি পূজা এক ভয়ংকর অপরাধ। অতএব কোন মুসলমান পূজাকে উইশ করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম স্পষ্ট কুফুরি বলে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে।

আরও পড়ুন: বিএনপি ভোট ডাকাতের সর্দার

তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি গোচর হলে উত্তেজনা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়‌। পোস্টটি দৃষ্টি গোচর হলে জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার সহযোগীদের সনাক্ত করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা