প্রতীকী ছবি
সারাদেশ

নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

সান নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চাপা দিয়ে বাজারে ঢুকে পড়েছে। এতে ঘটনাস্থলে তিনজনসহ মোট চারজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতের নাম-পরিচয় জানাতে পারেননি।

স্থানীয়রা জানায়,রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের উদ্দেশে যাচ্ছিল। মালবাহী ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সবজির হাটে ঢুকে পড়ে। এ সময় ৮ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটের একজন নিহত হয়। আহত অবস্থায় একজনকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ব্রেকফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা